[ দেশজুড়ে ]
শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে আহত মেছোবাঘ উদ্ধার
উদ্ধারকৃত মেছোবাঘ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে আহত অবস্থায় একটি মেছোবাঘ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শনিবার সকাল সাড়ে ৭টায় সদর ইউনিয়নের নোয়াগাঁওয়ের নাথ বাড়ির পাশের একটি ধানক্ষেতে বাঘটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব সেখানে উপস্থিত হয়ে আহত অবস্থায় মেছোবাঘটিকে উদ্ধার করেন এবং বনবিভাগকে খবর দেন।
সজল দেব বলেন, স্থানীয়রা জানালে আমি সেখান থেকে আহত অবস্থায় মেছোবাঘটি উদ্ধার করি। পরে এটিকে প্রাথমিক চিকিৎসা দেই। বাঘটি কোমরে মারাত্মক আঘাত পেয়েছে । গাড়ি বা কোনো ব্যক্তি প্রাণীটিকে আঘাত করে থাকতে পারে।
.png)
তিনি আরো বলেন, বন বিভাগকে বিষয়টি জানিয়েছি। সুস্থ হলে বনবিভাগের সহায়তায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে মেছোবাঘটিকে ছেড়ে দেওয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!