[ দেশজুড়ে ]
কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো মৃত ডলফিন
কুয়াকাটা সৈকতে ভেসে আসা ১২ ফুট দৈর্ঘের মৃত ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো ১২ ফুট দৈর্ঘের একটি মৃত ইরাবতি ডলফিন। বৃহস্পতিবার সকালে সৈকতের ফরেস্ট ক্যাম্প এলাকায় ডলফিনটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে অবহিত করলে তিনি ডলফিনটি মাটি চাপা দেওয়ার নির্দেশ দেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, প্রায় ১২ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালের আঘাতে প্রাণীটির মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা। এখন পর্যন্ত ভেসে আসা মৃত ডলফিনের মধ্যে এটিই সবচেয়ে বড় বলেও জানিয়েছেন তারা।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ভেসে আসা ডলফিনটি ইরাবতি প্রজাতির। প্রাণীটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।
.png)
এর আগে, গত ২১ আগস্ট একই সৈকতে একটি ৭ ফুট দৈর্ঘের ইরাবতি প্রজাতির মৃত ডলফিন ও ২০ আগস্ট ৭ ফুট ও ৪ ফুট দৈর্ঘের দুটি মৃত ডলফিন ভেসে এসেছিল।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!