ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে বাবার লাশ রেখে চোখের জলে পরীক্ষা দিল মেয়ে

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ১৪ নভেম্বর ২০২১
ঘরে বাবার লাশ রেখে চোখের জলে পরীক্ষা দিল মেয়ে
ইনসেটে সিনথিয়া

ঘরে বাবার লাশ। বাড়িভরা প্রতিবেশী আর স্বজনদের আহাজারি। কিন্তু বিধিবাম, ঘরে বাবার লাশ রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মেয়ে সিনথিয়া। চোখের জলে দিয়েছেন পরীক্ষা।

হৃদয়বিদারক ঘটনাটি নরসিংদীর পলাশের। রোববার ভোরে সিনথিয়ার বাবা হুমায়ুন কবির মারা যান। হুমায়ুন উপজেলার ঘোড়াশাল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কুটিরপাড়া এলাকার মোখলেছ সরদারের ছেলে।

সিনথিয়া কবির পলাশের জনতা আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী। রোববার ঘোড়াশালের ডা. নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন তিনি।

Advertisement

স্বজনরা জানান, ভোরে হঠাৎ হার্ট অ্যাটক করে নিজ বাড়িতে মারা যান হুমায়ুন কবির। মৃত্যুর পর বাবা হারা সিনথিয়া ভেঙে পড়লেও স্বজনদের উৎসাহে পরীক্ষা দিতে যান সিনথিয়া।

ডা. নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রিনা নাসরিন বলেন, সিনথিয়ার বাবার মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়েছে। আমরা মনে করি বিশেষ কোনো ব্যবস্থা ছাড়া সবার সঙ্গে পরীক্ষা দিলে তার জন্য ভালো হবে। পরীক্ষা দিতে আমরাও তাকে সান্ত্বনা ও উৎসাহ দিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!