বৃহস্পতিবার সকালে চৌফলদন্ডী ইউপির সামনে থেকে এ মেছোবাঘটি উদ্ধার করে ঈদগাঁও মেহের ঘোনা রেঞ্জ ও মাছুয়া খালী বিট।
জানা গেছে, বুধবার রাতে উপকূলীয় চৌফলদন্ডী ইউপির সামনে রমজান নামে এক ব্যক্তির বসতবাড়ীর আঙিনায় পাইপের ভেতরে ঢুকে আটকা পড়ে। বাড়ির লোকজন এগিয়ে এসে প্রাণীটিকে গ্যাঁড়াকল থেকে মুক্ত করে খাঁচায় বন্দী করে রাখে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঈদগাঁও মেহের ঘোনা রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান ও মাছুয়া খালী বিট কর্মকর্তা রজন্ত কুমার রায়ের নেতৃত্বে একদল বন বিভাগের লোক চৌফলদন্ডী থেকে মেছোবাঘটি উদ্ধার করে নিয়ে আসে।
.png)
রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান জানান, খবর পেয়ে ঐ এলাকার মেম্বার নাছির উদ্দীনসহ স্থানীয়দের সহযোগিতায় মেছোবাঘটি উদ্ধার করা হয়েছে। পরে শারীরিক অবস্থা ভালো থাকায় গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।
রেঞ্জ কর্মকর্তা আরো জানান, বনাঞ্চলে তীব্র খাদ্য সংকটে পড়ে বন্যপ্রাণীগুলো লোকালয়ে ঢুকে পড়ে। এখন মেছোবাঘের প্রজনন মৌসুম চলছে। খাদ্যের সন্ধানে প্রাণীটি উপকূলের চরাঞ্চল ও চিংড়ি ঘেরে হানা দিতে গিয়েছিল। সুস্থ ভাবে উদ্ধার করে এটি গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।