[ দেশজুড়ে ]
লোকালয়ে ১৫ ফুটের অজগর
অজগরটি উদ্ধার করে বনবিভাগ
রাঙামাটির কাপ্তাইয়ে স্থানীয়দের হাতে ১৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর ধরা পড়েছে। সাপটির ওজন প্রায় ২০-২২ কেজি।
বুধবার সকাল ৮টায় উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম গবেষণা কেন্দ্র এলাকা থেকে সাপটি ধরা হয় বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) গঙ্গা প্রসাদ চাকমা।
জানা গেছে, অজগর সাপটি দেখে বস্তাবন্দি করেন স্থানীয় বাসিন্দা তরনমনি তঞ্চঙ্গ্যা। তিনি কাপ্তাই রেশম বাগান পুলিশ ফাঁড়ির সদস্যদের মাধ্যমে বন বিভাগকে খবর দেন। পরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান এসে সাপটিকে বন বিভাগের রাম পাহাড় বিটের কাপ্তাই ন্যাশনাল পার্কে নিয়ে যান।
.png)
পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) গঙ্গা প্রসাদ চাকমার উপস্থিতিতে অজগর সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!