[ দেশজুড়ে ]
শেয়ালের ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ
উদ্ধারকৃত মেছোবাঘ
সিলেটে শেয়াল ধরার জন্য পেতে রাখে ফাঁদে একটি মেছোবাঘ ধরা পড়েছে। গ্রামবাসী বাঘটি আটক করার পর সেটিকে দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। খবর পেয়ে মেছোবাঘটি উদ্ধার করে বনবিভাগ।
শুক্রবার রাতে শহরতলীর দলইপাড়া এলাকার দুর্গা বাবুর বাড়িতে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম জানান, শহরতলীর দলই পাড়ার দুর্গা বাবুর বাড়ির শেয়াল ধরার ফাঁদে মেছোবাঘটি আটকা পড়ে। এরপর স্থানীয় গৌরাঙ্গ পাত্র নামে এক ব্যক্তি পরিবেশকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী এসে মেছোবাঘটি উদ্ধার করেন।
.png)
বনবিভাগ বাঘটিকে খাদিম নগর জাতীয় উদ্যানে অবমুক্ত করবে বলেও জানান আব্দুল করিম।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!