বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃতাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।
অভিযোগে জানা গেছে, আলাইয়ারপুর ইউনিয়নের আলাইয়াপুর গ্রামের বাসিন্দা ও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়া আসার সময় প্রেমের প্রস্তাবসহ উত্যক্ত করতেন একই এলাকার মন্দির বাড়ির লোকমান হোসেন খোকার ছেলে সাগর। প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যান সাগর।
.png)
আরো পড়ুন: নাতির হাত ধরে ভোটকেন্দ্রে ৯৯ বছর বয়সী শ্যামলা খাতুন
বেগমগঞ্জ থানার এসআই আওলাদ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে সাগর, তার বাবা লোকমান হোসেন খোকা, ভাই মনোয়ার হোসেন মনু, মোহন, কবির হোসেনকে আসামি করা হয়েছে।
এর আগে জেলার কোম্পানীগঞ্জের বসুরহাটে স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন আলী আশরাফ নামে এক মাদরাসাছাত্র। এখন ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে গেছে ওই মাদরাসাছাত্র। গ্রেফতার আলী আশরাফ ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ চন্ডিপুর (৫ নম্বর ওয়ার্ড) গ্রামের নুর ইসলাম চুকানী বাড়ির ছিদ্দিক উল্যাহর ছেলে।
এ ঘটনায় স্কুলছাত্রীর মায়ের করা ধর্ষণ মামলায় অভিযুক্তকে শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠায় পুলিশ। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন এ তথ্য নিশ্চিত করেছেন।