[ দেশজুড়ে ]
শিবচরের দুই ইউনিয়নে নতুন চেয়ারম্যান যারা
হাজী আব্দুর রহমান সাদ্দাম খান ও মোহসেন উদ্দিন সোহেল ব্যাপারী
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের শিবচরে দুটি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। বন্দরখোলা ইউনিয়নে হাজী আব্দুর রহমান সাদ্দাম খান এবং কাঁঠালবাড়ি ইউনিয়নে মোহসেন উদ্দিন সোহেল ব্যাপারী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
বুধবার রাতে ভোট গণনা শেষে উপজেলা পরিষদ থেকে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। এর আগে, একইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টায় পর্যন্ত ভোটগ্রহণ হয়।
রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান জানান, দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। তাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বন্দরখোলায় হাজী আব্দুর রহমান সাদ্দাম খান এবং কাঁঠালবাড়িতে মোহসেন উদ্দিন সোহেল ব্যাপারী নির্বাচিত হয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!