ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘাতক ট্রাক কেড়ে নিল প্রাণ, ফিরতে দিল না বাড়ি

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ০২:২৮, ৮ জানুয়ারি ২০২২
ঘাতক ট্রাক কেড়ে নিল প্রাণ, ফিরতে দিল না বাড়ি
দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি (ছবি: ডেইলি বাংলাদেশ)

কক্সবাজার শহরের কলাতলীতে ট্রাকের ধাক্কায় আবু ছৈয়দ আশু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার বাড়ি শহরের লারপাড়া এলাকায়।  

শুক্রবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কলাতলী ডলফিন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আশু। পথে বিপরীত দিক থেকে আসা একটি  দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন: পুলিশ-গ্রামবাসীর তাড়া খেয়ে নীলগাইয়ের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. সেলিম উদ্দিন বলেন, নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাকে আটক করার চেষ্টা চলছে। 
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!