নিহতের নাম মকবুল হোসেন ওরফে সানাউল্লাহ। ৩০ বছর বয়সী মকবুল উপজেলার গোয়ালা ইউনিয়নের কৃষ্ণসদা পূর্বপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হাঁপানিয়া সীমান্তের কৃষ্ণসদা এলাকা দিয়ে ভারতে গরু নিতে যান মকবুল হোসেনসহ কয়েকজন গরু ব্যবসায়ী। তারা গরু নিয়ে শনিবার ভোরে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। এ সময় ভারতের পান্নাপুর ৬৯ বিএসএফের টহলরত জোয়ানরা টের পেয়ে তাদের উদ্দেশ্যে গুলি চালান।
.png)
এ সময় অন্যরা পালিয়ে গেলেও ভারতের ২০০ গজ অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মকবুল হোসেন। মরদেহটি ভারতীয় কাঁটাতারের বেড়া ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখণ্ডে পড়ে থাকতে দেখা যায়।
১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ভারতের পান্নাপুর ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য একটি বার্তা পাঠানো হয়েছে।
এর আগে, ২১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২৪ বছরের ইব্রাহীম নিহত হন।
ইব্রাহীমের বাড়ি মোল্লাটলা গ্রামের ঢুলিপাড়ায়। তার বাবার নাম আবু তাহের। বিষয়টি তখন নিশ্চিত করেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা।