ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাছ থেকে পড়ে পায়ে ঢুকলো দা, অতঃপর বৃদ্ধের মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১০, ৯ জানুয়ারি ২০২২
গাছ থেকে পড়ে পায়ে ঢুকলো দা, অতঃপর বৃদ্ধের মৃত্যু
ফাইল ফটো

কুষ্টিয়ার কুমারখালীতে খেজুর গাছ থেকে পড়ে আহত গাছির মৃত্যু হয়েছে। শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার সদকী ইউনিয়নের মঠমালিয়াট গ্রামে খেজুরের রস সংগ্রহের জন্য গাছ কাটতে গিয়ে উপর থেকে পড়ে মারাত্মক আহত হন তিনি। 

নিহত ৬৫ বছর বয়সী বৃদ্ধের নাম আছের আলী শেখ। তিনি সদকী ইউনিয়নের মঠমালিয়াট গ্রামের মৃত আলিমদ্দি শেখের ছেলে।

Advertisement

আরো পড়ুন: নারকেল গাছ থেকে পড়ে প্রাণ হারালেন যুবক

এলাকাবাসী জানান, আছের আলী শীত মৌসুমে খেজুরের গাজের রস সংগ্রহ করে বিভিন্ন বাড়িতে বিক্রি করতেন। বৃহস্পতিবার তিনি মঠমালিয়াট গ্রামে খেজুরগাছে উঠেন রস সংগ্রহের  জন্য। এ সময় তার মাজায় বাঁধা রশি খুলে গিয়ে নিচে পড়ে যাওয়ার সময় তার হাতে থাকা ধারালো দা (ছ্যান) পায়ের মধ্যে ঢুকে গিয়ে গভীর ক্ষত সৃষ্টি হয়। মারাত্মক আহত অবস্থায় তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরো পড়ুন: আমড়া গাছ থেকে পড়ে প্রবাসীর মৃত্যু 

বিষয়টি নিশ্চিত করে সদকী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, বর্তমানে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করা গাছির সংখ্যা লোপ পেয়েছে। গাছি আছের আলী বৃদ্ধ বয়সেও প্রচণ্ড শীত উপেক্ষা করে প্রতিবছর খেজুরের রস বিভিন্ন বাড়িতে বিক্রি করতেন। তিনি বৃহস্পতিবার গাছ থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হন এবং শনিবার মারা যান।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!