ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাজীগঞ্জে গাড়িচাপায় অজ্ঞাত নারী নিহত

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৮, ২৫ জানুয়ারি ২০২২
হাজীগঞ্জে গাড়িচাপায় অজ্ঞাত নারী নিহত
ফাইল ফটো

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জে গাড়িচাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। সোমবার রাত ৯টায় পৌরসভার ৩নং ওয়ার্ড ধেররার আব্দুল আজিজের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ।

শাহজালাল নামের স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী জানান, রাতে সিএনজিচালিত একটি স্কুটার অজ্ঞাত এ নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অজ্ঞাত ঐ নারীকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঐ নারী। খবর পেয়ে নিহত নারীর মরদেহ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Advertisement

স্থানীয়রা ধারণা করছেন, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পার হতে গিয়ে গাড়িচাপায় গুরুতর আহত হন অজ্ঞাত ঐ নারী।

অপরপক্ষ জানায়, সময় একটি সিএনজিচালিত স্কুটারের আঘাতে অজ্ঞাত এ নারী গুরুতর আহত হন। তবে স্কুটারটি কেউ চিহ্নিত করতে পারেনি।

পুলিশ জানায়, দুর্ঘটনায় আহত অজ্ঞাত নারীর খবর পেয়ে উপ-পরিদর্শক মো. মাসুদ মুন্সী ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে নিহতের মরদেহ থানা হেফাজতে নিয়ে আসেন। এ সংবাদ লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম সোয়েব আহমেদ চিশতী জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এ নারী মারা গেছেন।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ জানান, একটি সিএনজির (সিএনজিচালিত স্কুটার) আঘাতে অজ্ঞাত এ নারী গুরুতর আহত হয়েছেন। পরে হাসপাতালে তিনি মারা যান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নারী নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!