গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের কুঠি বাঁশবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রাতে থানায় মামলা করেন।
আরো পড়ুন: মেয়ে শিশুতে অসন্তুষ্ট, অন্যের ছেলে নবজাতক চুরি করায় বাবা গ্রেফতার
.png)
ওই শিশুর মায়ের অভিযোগ, তার ছেলে স্থানীয় একটি মাদরাসায় পড়ে। ওই শিশুকে প্রতিবেশী ভ্যানচালক মজিবুর রহমান মজির বাড়িতে ডেকে নিয়ে যান। বাড়ির একটি ফাঁকা ঘরে নিয়ে তার শিশুসন্তানকে যৌন নির্যাতন করা হয়। বাড়ি ফিরে শিশুটি সবাইকে ঘটনাটি জানালে তিনি তাৎক্ষণিক স্থানীয় ইউপি সদস্য সুজন আলীকে বিষয়টি অবগত করেন। এরপর ইউপি সদস্য অভিযুক্ত মজিরকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরে ঘটনার দায় স্বীকার করেন।
এরপর পুলিশকে খবর দিলে মজিরকে পুলিশ আটক করে থানায় নেয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রাতে থানায় একটি মামলা করেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, শিশুর মুখ গহ্বরে যৌনাচার করার অভিযোগে মজিরকে গ্রেফতার করা হয়েছে।