ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাতির জন্য দোকান যেতে বলায় বাবাকে পেটালেন ছেলে, অতঃপর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৪, ৩১ জানুয়ারি ২০২২
নাতির জন্য দোকান যেতে বলায় বাবাকে পেটালেন ছেলে, অতঃপর মৃত্যু
ছবি প্রতীকী

রাজশাহীর চারঘাটে পারিবারিক কলহের জের ধরে ছেলের লাঠির আঘাতে এক বাবা নিহত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার শলুয়া ইউনিয়নের তাতারপুর কারিগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাদেক আলী। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ঘাতক ছেলে মুরাদ আলী ।

চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মুরাদ আলী পরিবারের ভরণপোষণ ঠিকমতো দিতেন না। সোমবার সকালে সাদেক আলী নাতির জন্য ছেলেকে দোকান থেকে কিছু একটা এনে দিতে বলেন। এ নিয়ে বাবা-ছেলের ঝগড়া হয়।

Advertisement

আরো পড়ুন: প্রেমের কারণে ঝরল স্কুলছাত্রের প্রাণ

তিনি জানান, একপর্যায়ে মুরাদ তার বাবাকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। পরে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে সাদেক আলী মারা যান। 

তিনি বলেন, ঘটনার পর থেকেই ঘাতক মুরাদ আলী পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!