ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ১ ফেব্রুয়ারি ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন বাসাবাড়িতে সংযোগ দেয়া ১৫টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। 

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (বিক্রয় বিভাগ) মো. রবিউল হকের নেতৃত্বে অবৈধ এই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিক্রয় বিভাগ) ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

Advertisement

ভুক্তভোগীরা জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র মোটা অংকের বিনিময়ে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে গ্যাস সংযোগ প্রদান করে। আজ বেলা ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেডের লোকজন দক্ষিণ মৌড়াইলের একটি পাঁচতলা ভবনসহ মোট ১৫ টি বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। 

এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (বিক্রয় বিভাগ) মো. রবিউল হক বলেন, জেলা শহরের দক্ষিণ মোড়াইল এলাকায় ১৫ টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!