ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকনিকের গাড়ি উল্টে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪০, ২ ফেব্রুয়ারি ২০২২
পিকনিকের গাড়ি উল্টে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন

শেরপুরের শ্রীবরদীতে পিকনিক থেকে ফেরার পথে ট্রলি উল্টে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৩ জন।

মঙ্গলবার রাতে উপজেলার মামদামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর এলাকার আবু তালেবের ছেলে ইসমাইল ও সেলিম মিয়ার ছেলে সাইদুল মিয়া। তারা দুজনই এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিহতদের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে ট্রাকে করে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশে বনভোজনে যান শ্রীবরদীর ৩০ জন। রাতে শ্রীবরদী বাজারে ট্রাকটি থেমে যায়। এরপর সেখানে ৩০ জন নেমে গেলে বাকি ১৫ জন ট্রলি ভাড়া করে খড়িয়া গ্রামের দিকে রওনা হন।

Advertisement

ট্রলিটি শ্রীবরদী উপজেলার মামদামারী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় ইসমাইল ও সাইদুর ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ১০ জনকে শেরপুর জেলা হাসপাতালে রেফার করেন।

শেরপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বলেন, একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!