ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঋণের টাকায় কেনা অটোরিকশা হারিয়ে কাঁদছে কিশোর ইয়াছিন 

লক্ষ্মীপুর  প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ৬ ফেব্রুয়ারি ২০২২
ঋণের টাকায় কেনা অটোরিকশা হারিয়ে কাঁদছে কিশোর ইয়াছিন 
ছবি: সংগৃহীত

দেড় মাস আগে পরিবারের হাল কাঁধে নিয়ে কিশোর বয়সে অটোরিকশার হ্যান্ডেল ধরে ইয়াছিন। সেটি চুরি হয়ে যাওয়ায় এখন চোখেমুখে অন্ধকার দেখছে কিশোর চালক মো. ইয়াছিন।।

ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী সেজে ওঠেন দুই ব্যক্তি। এরপর বিভিন্নস্থানে ঘুরে সুযোগ বুঝে চালকের চোখকে ফাঁকি দিয়ে রিকশাটি নিয়ে মুহূর্তেই উধাও হয়ে যান তারা। ভাড়ায় চালিত অটোরিকশাটি হারিয়ে কান্নায় ভেঙে পড়ে ইয়াছিন।

রোববার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের পলোয়ান মসজিদ এলাকা থেকে তার অটোরিকশাটি চুরি ঘটনা ঘটে। 

Advertisement

ইয়াছিনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপির ২ নম্বর ওয়ার্ডের চরভুতা গ্রামে।

ইয়াছিন জানায়, রোববার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের চৌরাস্তা বাজার থেকে তার অটোরিকশায় দুজন যাত্রী ওঠে জেলা শহরে আসার জন্য। বিভিন্নস্থানে ঘুরিয়ে বিকেলে তাকে নিয়ে আসে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পলোয়ান মসজিদের পাশে। সেখানে ওই যাত্রীরা নেমে চা পান করে। এ মসয় যাত্রীরা চালক ইয়াছিনকে পাশের একটি ভবন দেখিয়ে সেখানে পাঠায় একটি সাউন্ড বক্স আনার জন্য। সরল বিশ্বাসে সে তাদের কথামতো সেখানে যায়। এ সুযোগে যাত্রীবেশী চোরেরা তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ে সে।

চুরির বিষয়টি লক্ষ্মীপুর শহর ফাঁড়িতে জানানো হলে উদ্ধারের চেষ্টা চালাবেন বলে জানান ফাঁড়ি থানার ইনচার্জ মো. জহিরুল আলম। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!