ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে তরুণী, পিষে দিল ট্রাক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ৯ ফেব্রুয়ারি ২০২২
মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে তরুণী, পিষে দিল ট্রাক
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় রুনা আক্তার নামের এক তরুণী নিহত হয়েছেন। বুধবার বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রুনা আক্তার নরসিংদীর মনোহরদী উপজেলার হিতিমদী এলাকার শামসুদ্দিনের মেয়ে।

আরো পড়ুন: রাস্তায় রোগী সেজে সিএনজি অটোরিকশা ছিনতাই করতো তারা

Advertisement

রুনার খালাতো ভাই খোরশেদ জানান, দুপুরে দুটি মোটরসাইকেল যোগে আমরা নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাচ্ছিলাম। সামনের একটি মোটরসাইকেলে রুনা ও আমার এক খালাতো ভাই ছিল। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকায় রুনার ওড়না মোটরসাইকেলের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে একটি ট্রাক রুনার দুই পায়ের ওপর দিয়ে চলে যায়। ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজালাল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ মর্গে রাখা আছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!