বুধবার সকালে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকটি বসতঘর ও ইটভাটায় আগুন দিয়েছে নিহতের স্বজনরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মৎস্যজীবী লীগ নেতা মানিক সরদার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযান চালিয়ে রাজারচার এলাকার অনুকুল মুন্সীর ছেলে অসীম মুন্সী ও কোলচরী সস্থাল এলাকার মৃত তজিমউদ্দিন ঢালীর ছেলে মকবুল ঢালীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে নিহতের স্ত্রী বাদী হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারসহ ১৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
.png)
গত সোমবার উপজেলার আলীনগর ইউপির ব্যাবাইজ্জার ঠোডা নামক এলাকার পালরদী নদীর পাশে কুপিয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা । পরে তাকে মুমুর্ষু অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মানিক সরদারকে দাফন শেষে আলিনগর ইউপির সাবেক চেয়ারম্যান মিলন সরদারের বসতঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। পরে মিলন সরদারের সমর্থিত পাশের ১০-১২টি বসতঘর ও একটি ইউভাটায় পেট্টল দিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।
খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ও বরিশালের গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল বলেন, মানিক সরদার হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের পরপরই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য পলাতক আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। মঙ্গলবার রাতে সাবেক চেয়ারম্যানের বাড়িসহ কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এ জন্য ইউনিয়ন জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।