ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেড়াতে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক, ফেঁসে যাচ্ছেন প্রেমিক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০২২
বেড়াতে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক, ফেঁসে যাচ্ছেন প্রেমিক
ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জে বেড়াতে নিয়ে ১৫ বছর বয়সী প্রেমিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রেমিকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া। এর আগে বুধবার এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।

অভিযুক্তের নাম শিখর। ২০ বছর বয়সী শিখর কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের লাখিরচর গ্রামের শুকুর মিয়ার ছেলে।

Advertisement

মামলার এজাহারে ভুক্তভোগীর মা উল্লেখ করেন, প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে বেড়াতে নিয়ে বিভিন্ন জায়গায় তার মেয়েকে ধর্ষণ করছিলেন শিখর। এরই ধারাবাহিকতায় ৭ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ৯টার মধ্যে তার বাড়ির একটি ঘরে নিয়ে ফের ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ছেলের পরিবারকে বিষয়টি জানানো হয়। কিন্তু বিষয়টি কর্ণপাত করেনি ছেলের পরিবার। তারা টালবাহানা করতে থাকায় মামলা করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া জানান, এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!