ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির ছাত্রীর গর্ভপাত, অতঃপর...

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ৯ ফেব্রুয়ারি ২০২২
ধর্ষণে অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির ছাত্রীর গর্ভপাত, অতঃপর...
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুরে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় শিপন চন্দ্র হাওলাদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে শিপনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত শিপন উপজেলার জালশুকা গ্রামের মৃত নিপেন চন্দ্র হাওয়ালাদারের ছেলে। 

জানা গেছে, উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা গ্রামের শিপন প্রতিবেশী স্থানীয় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় গত বছরের ২০ অক্টোবর বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করেন তিনি। এরপর কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখান।

Advertisement

আরো পড়ুন: নারায়ণগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ধরা

এভাবে এ বছরের ২০ জানুয়ারি পর্যন্ত একাধিকবার ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। এতে করে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। একপর্যায়ে চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এমতাবস্থায় শিপন কৌশলে মেয়েটিকে হাসপাতালে নিয়ে গর্ভপাত ঘটায়। এতে করে প্রচুর রক্তপাত হয়। মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে তার মাকে ঘটনা খুলে বলে। পরে স্থানীয় সালিসে সমাধান না হওয়ায় গত সোমবার (৭ ফেব্রুয়ারি) মেয়েটির মা বাদী হয়ে বগুড়া জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১-এ মামলা দায়ের করেন।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আসামি শিপন চন্দ্র হাওলাদারকে মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ধর্ষণ বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!