ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ট্রাকচাপা দিয়ে মারলো চালক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩, ১৭ ফেব্রুয়ারি ২০২২
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ট্রাকচাপা দিয়ে মারলো চালক
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকচাপায় আফাজ উদ্দিন নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সোনারগাঁও এশিয়ান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফাজ উদ্দিনের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার চরখিদি গ্রামে। বাবার নাম মজনু মিয়া। সোনারগাঁও তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন তিনি।

আরো পড়ুন: দেড় লাখ ইয়াবাসহ ধরা খেলেন রোহিঙ্গা যুবক

Advertisement

তদন্ত কেন্দ্রের এএসআই মো. আফজাল হোসেন জানান, রাতে সোনারগাঁও এশিয়ান হাইওয়েতে ডিউটি করছিলেন তারা। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক আফাজ উদ্দিনকে চাপা দেয়। এতে তিনি পড়ে গেলে তার দুই পায়ের ওপর দিয়েই ট্রাকের চাকা উঠে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি ঘটনার পরপরই পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খাঁন ও ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!