[ দেশজুড়ে ]
সরাইলে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ১
দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেছে। ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রাইভেটকার যাত্রী দুলাল মিয়া (৫৫) জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউপির ফেদিরকান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হন। আহতরা হলেন প্রাইভেটকার যাত্রী দীন ইসলাম, জাবেদ মিয়া ও নাজমুল হোসেন। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেছে।
বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম জানান, আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যেতে থাকা দিগন্ত পরিবহনের লোকাল বাসকে একটি প্রাইভেটকার ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বাসের সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লেগে দুর্ঘটার ঘটনা ঘটে। এতে এক প্রাইভেটকারের এক যাত্রী নিহত ও অপর তিনজন আহত হন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!