শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহাম্মদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা বিভাগ। এ সময় বিমানের একটি সিটের নিচ থেকে ৫৬টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব বারের ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য চার কোটি ৪৮ লাখ টাকা।
.png)