বুধবার ভোরে ফরিদপুরের শোভারামপুর সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মো. ওহিদুল শেখ। তিনি ফরিদপুর সদর উপজেলার ফতেপুর এলাকার ঈমান আলী শেখের ছেলে।
র্যাব-১০, সিপিসি-৩ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে ফরিদপুরের শোভারামপুর সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে ওহিদুলকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চার হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
.png)
অন্যদিকে, ফরিদপুরের নগরকান্দা থেকে ৩০ বোতল ফেনসিডিল এবং দেড় কেজি গাঁজাসহ ইমরান ফকির নামে আরেক যুবককে গ্রেফতার করেছে র্যাব। ইমরানের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা থানায় দুইটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।