ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কটিয়াদীতে বিক্ষোভ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৮, ২ অক্টোবর ২০২৬
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কটিয়াদীতে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানকারী নবীন সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে স্থানীয় জামায়াতের  নেতাকর্মীরা মুক্তির দাবীতে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভায় মিলিত হয়। সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু হানিফার সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহ্ সঞ্চালনায় বক্তব্য রাখেন গচিহাটা বাজার বণিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন জীবন, ব্যবসায়ী মো. মানিক মিয়া, সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুর রহমান আরজু, মুফতি সফিউল্লাহসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Advertisement

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামান রঞ্জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়।

তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে কটিয়াদীতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই প্রতিবাদে রাতে গচিহাটা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!