ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ ফিরে পেলেন মনিরুল ইসলাম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮, ১৮ নভেম্বর ২০২৬
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ ফিরে পেলেন মনিরুল ইসলাম
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহল হওয়া মো. মনিরুল ইসলাম

কেন্দ্রীয় পর্যায় থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল হলেন মো. মনিরুল ইসলাম। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। 

চিঠিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়। তার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারপূর্বক তাকে দলীয় স্বপদে অর্থাৎ নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। 

চিঠির অনুলিপি খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু ও নড়াইল জেলা বিএনপির সভাপতিকে দেওয়া হয়েছে। 

এদিকে মনিরুল ইসলামকে পুনর্বহালের খবরে নড়াইল জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!