ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাড়লো আসন সংখ্যা 

ঢাবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৪৬, ৮ মার্চ ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাড়লো আসন সংখ্যা 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য বাড়ানো হয়েছে আসন সংখ্যা। 

এই শিক্ষা বর্ষে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য ক-ইউনিটভুক্ত নতুন বিভাগ আবহাওয়া বিজ্ঞান বিভাগে ১৫জন শিক্ষার্থী ভর্তি করা হবে। তাই এ বছর মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৭১৩৩ টি। যা গত বছর ছিল ৭১১৮ টি। 

ভর্তি প্রক্রিয়া উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

Advertisement

মোট ৭১৩৩টি আসনের মধ্যে ‘ক’ ইউনিটে ১৮১০ টি আসন থাকবে৷ যেখানে গতবছরে এই ইউনিটে ১৭৯৫টি। আবহাওয়া বিজ্ঞান বিভাগের জন্য ১৫টি আসন বাড়ানোর ফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পাবে অতিরিক্ত এই ১৫টি আসন। 

এছাড়া, বাকি ইউনিটগুলোতে পূর্বের বছরের মতোই আসন সংখ্যা বরাদ্দ থাকবে। অর্থাৎ ‘খ’ ইউনিটে ২৩৭৮ টি, ‘গ’ ইউনিটে ১২৫০ টি, ‘ঘ’ ইউনিটে ১৫৬০ টি এবং ‘চ’ ইউনিটে ১৩৫টি আসন থাকবে। 

ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিভাগের বাইরের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ লাঘবের উদ্দেশে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা এবার ঢাকাসহ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। 

ভর্তির বিস্তারিত তথ্য ওয়েব সাইট (https://admission.eis.du.ac.bd) এবং ভর্তির নির্দেশিকা থেকে জানা যাবে। ভর্তির বিজ্ঞপ্তি এরইমধ্যেই বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশ করা হয়েছে। 

ভর্তি প্রক্রিয়া উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু দেলোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!