ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

মাভাবিপ্রবিতে গুচ্ছের প্রাথমিক মেধাতালিকায় ভর্তি মাত্র ২৩৯ জন

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৩, ১৩ নভেম্বর ২০২২
মাভাবিপ্রবিতে গুচ্ছের প্রাথমিক মেধাতালিকায় ভর্তি মাত্র ২৩৯ জন
ছবি: ডেইলি বাংলাদেশ

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ভর্তির জন্যে প্রাথমিক মেধাতালিকায় স্থান পান ৮২০ জন ভর্তিচ্ছু। এদের মধ্যে মাত্র ২৩৯ জন ভর্তি হয়েছেন এবং প্রয়োজনীয় কাগজপত্রাদি বিশ্ববিদ্যালয়ে জমা দিয়েছেন। 

শনিবার (১২ নভেম্বর) বিকাল ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার শেষ সময় দেওয়া হয়েছিল। 

২০২১-২২ শিক্ষাবর্ষে মাভাবিপ্রবিতে তিনটি ইউনিটে ভর্তি নেওয়া হয়েছে, যার মধ্যে বিজ্ঞান, প্রকৌশল ও জীব বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এ ভর্তি হয়েছেন ১৯৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তি হয়েছেন ১২ জন এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৩২ জন ভর্তিচ্ছু ভর্তি হয়েছেন। 

GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর প্রাথমিক ভর্তি প্রক্রিয়া অনলাইনে প্রাথমিক ভর্তি ও ফি জমার সময় ছিল গত ৭ নভেম্বর তারিখ দুপুর ১২টা হতে ১১ নভেম্বর রাত ১১:৫৯ টা পর্যন্ত। এবং মূল কাগজপত্র জমা দেওয়ার সময় ছিল ৭ নভেম্বর দুপুর ১২টা থেকে ১২ নভেম্বর বিকাল ০৪ টার পয়ন্ত। প্রাথমিক ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। 

উল্লেখ্য যে, প্রাথমিকভাবে ভর্তির জন্য মাভাবিপ্রবিতে ২৫ হাজার ৩২৫ জন ভর্তিচ্ছু আবেদন করেছিলেন, তাদের মধ্য থেকে ৮২০ জনের প্রাথমিক মেধাতালিকা প্রণয়ন করেছিল কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!