ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘সুড়ঙ্গ’র ভিডিও ফেসবুকে, গ্রেফতার ২

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৩২, ২৯ জুলাই ২০২৩
‘সুড়ঙ্গ’র ভিডিও ফেসবুকে, গ্রেফতার ২
‘সুড়ঙ্গ’র ভিডিও যোগাযোগ মাধ্যমে, গ্রেফতার ২

‘সুড়ঙ্গ’ সিনেমার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক-ইউটিউব প্রকাশ করায় ২ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। আজ (২৯ জুলাই) ডিবি অফিসে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইকরামুল কবির (বেসরকারি চাকরিজীবী) ও মো. মনিরুল শেখ (ব্যবসায়ী)।

সপ্তাহখানেক আগে পাইরেসির শিকার হয় ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুড়ঙ্গ’। যা দ্রুত অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই পাইরেসির মতো অবৈধ এই কাজটি মেনে নিতে পারেনি ‘সুড়ঙ্গ’ টিম।

Advertisement

প্রতিকার চেয়ে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ দেন ‘সুড়ঙ্গ’ সিনেমার নির্মাতা, নায়ক-নায়িকা ও প্রযোজক। তার দুদিন পর তাদের গ্রেপ্তার করল ডিবি।

‘সুড়ঙ্গ’ দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। এ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!