সঙ্গে সঙ্গেই পরিস্থিতি সামাল দিতে গায়িকার টিমের সদস্যরা ঐ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যেতে তৎপর হন। কার্ডি বি যে বেশ বিরক্ত হয়েছেন, তা তার চোখে মুখেই স্পষ্ট ছিল।
ঘটনার ভিডিওটি নিজেই নিজের টুইটার অ্যাকউন্ট থেকে পোস্ট করেছেন কার্ডি বি। অধিকাংশ নেটিজেন গায়িকার পক্ষই নিয়েছেন।
.png)
Jealous Ass Bitch! https://t.co/bPikhCYBYx pic.twitter.com/AUoG7pvtCv
— Cardi B | Updates (@updatesofcardi) July 30, 2023
নেটিজেনদের কেউ কেউ বলেছেন, ‘কার্ডি বি আপনি ঠিকই করেছেন, এটা তার প্রাপ্য ছিল।’ কারো কথায়, ‘এভাবে অসভ্যের মতো পানীয় ছোড়া এক্কেবারেই ঠিক হয়নি।’ কারো মন্তব্য, ‘আমি কার্ডিকে দোষ দিই না, শিল্পীর কি কোনো সম্মান নেই! শিল্পীদের দিকে এভাবে জিনিস ছোঁড়া বন্ধ করতে হবে।’
কার্ডি বি’র জন্ম ও বড় হয়ে ওঠা নিউইয়র্কে। সেখানেই র্যাপার হিসেবে প্রথমে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পান তিনি। পরে রিয়্যালিটি শো-তেও অংশ নেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজের বলিষ্ঠ কণ্ঠের জন্য বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তার কনসার্ট ঘিরে সবসময়ই উত্তেজনা থাকে তুঙ্গে। তার গাওয়া চর্চিত গানগুলোর মধ্যে একটি ‘আই লাইক ইট’।