জানা যায়, গত বছরের ১৩ জুলাই পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন পল্লব ও রাহী। তবে নব্বই দশকের জনপ্রিয় মডেল এতদিন পর্যন্ত বিয়ের খবরটি প্রকাশ্যে আনেননি।
পল্লব জানান তিনি আগামী ফেব্রুয়ারি ও মার্চে আনুষ্ঠানের মাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনতে চেয়েছিলেন। এখন খবরটি প্রকাশ্যে এলেও কোনো সমস্যা নেই বলে জানান তিনি।
.png)
এ বিষয়ে পল্লব বলেন, ‘আমরা তো বিয়ে করেছি। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন।’
পল্লবের স্ত্রী ওয়াহিদা রাহী বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমরা অনেক ভালো আছি। আমাদের ১১ বছরের প্রেম। অনার্স ফার্স্ট ইয়ার থেকে প্রেম করতেছি, বিয়ে তো করলাম মাত্র।’
বিয়ে না করায় পল্লবের মা অনেক বেশি চিন্তিত ছিলেন। কয়েক বছর ধরে নানাভাবে চেষ্টা করেন ছেলেকে বিয়ে দেওয়ার। অবশেষে মায়ের ইচ্ছা পূরণ হয়েছে। এ বিষয়ে পল্লব বলেন, ‘ছেলের বউকে পেয়ে মা এখন খুব খুশি। মায়ের খুশিতে আমিও খুশি।’
জানা গেছে, ২০১২ সালে পল্লব-রাহীর প্রথম পরিচয়। এরপর তারা পরস্পরের সঙ্গে কথা বলতেন। সেখান থেকেই প্রেম এরপর বিয়ে। বর্তমানে স্ত্রী রাহীকে নিয়ে সাভার ব্যাংক টাউন এলাকার বাস করছেন পল্লব।