ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বন্যার্তদের পাশে ১৫টি সিনেমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:১৬, ২৬ আগস্ট ২০২৪
বন্যার্তদের পাশে ১৫টি সিনেমা
ছবি: ‘জীবন সংগ্রামের ছবি’

‘জীবন সংগ্রামের ছবি’ নামে সিনেমা প্রদর্শনীর আয়োজন হতে যাচ্ছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে এই আয়োজনে স্থান পাচ্ছে দেশের ১৫টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। যেখান থেকে প্রাপ্ত অর্থ চলে যাবে বন্যার্তদের কাছে।

আয়োজন করছে ইন্ডিপেনডেন্ট ফিল্মমেকারস কমিউনিটি। নির্মাতা গোলাম রাব্বানী এই প্রদর্শনী প্রসঙ্গে বলেন, ৩০ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যান উন্মুক্ত মঞ্চে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে শুরু হচ্ছে এই প্রদর্শনী। চলবে মধ্যরাত পর্যন্ত। প্রায় ৭০ মিনিট করে চারটি পর্বে ভাগ করা হয়েছে আয়োজনটি। 

Advertisement

১ম সেশনে প্রদর্শিত হবে ৬টি চলচ্চিত্র। এরমধ্যে উদ্বোধনী ছবি হিসেবে রয়েছে ইভান মনোয়ারের ‘দ্য সাউন্ড ইজ লাউড’। এরপর যথাক্রমে প্রদর্শিত হবে ফুয়াদ নাসেরের ‘হাওয়ার টানে’, গোলাম রাব্বানীর ‘আনটাং’, এ কে এম জাকারিয়ার ‘ইতি ছালমা’, মাশরুর পারভেজের ‘ইউর আইস’ এবং কামরুল আহসান লেনিনের ‘ঘরে ফেরা’।

এরপর ২য় সেশনে থাকছে চারটি প্রদর্শনী। এরমধ্যে থাকছে চৈতালী সমদ্দারের ‘লাইক অ্যা মুভি’, আরিফুর রহমানের ‘রোকাইয়া’, অপরাজিতা সংগীতার ‘ছাড়পত্র’ এবং এম এম জাহিদুর রহমানের ‘ওমর ফারুকের মা’।

ছবি: সিনেমা প্রদর্শনীর আয়োজনএরপর ৩য় সেশনে থাকবে তিনটি পরিবেশনা। এরমধ্যে রয়েছে লিটন করের ‘আই সি ইউ’, রাকায়েত রাব্বির ‘হাওয়াই মিঠাই’ এবং এন রাশেদ চৌধুরীর ‘বিস্মরণের নদী’।

চতুর্থ ও শেষ সেশনে থাকছে মাত্র দুটি ছবি। এরমধ্যে থাকছে আমিনুর রহমান মুকুলের ‘কমলাপুরাণ’ এবং মোল্লা সাগরের ‘সাইরেন’।

আয়োজনে অংশ নেওয়া ‘আনটাং’ নির্মাতা গোলাম রাব্বানী বলেন, এটা তো উৎসব নয়। উৎসবের পরিবেশও নেই দেশে। আমরা সবাই এক হয়েছি বন্যার্তদের জন্য কিছু করার লক্ষ্যে। যা যেটা সামর্থ্য সেটা নিয়েই এগিয়ে যাওয়া উচিত। আমাদের সামর্থ্য সিনেমা, সেটা নিয়েই এগিয়ে এলাম। বাকিটা নির্ভর করছে দর্শকদের ওপর। আশা করছি দর্শকরা এখানে এসে ছবিগুলো দেখে প্রীত হবেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!