ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সাবেক বিচারপতি গোলাম রাব্বানীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৮, ১৪ নভেম্বর ২০২২
সাবেক বিচারপতি গোলাম রাব্বানীর মৃত্যু
সাবেক বিচারপতি গোলাম রাব্বানী- ফাইল ফটো

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  সোমবার বেলা ১২টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

এদিন সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুকালে সাবেক বিচারপতি গোলাম রাব্বানীর বয়স হয়েছিল ৮৫ বছর।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন।

Advertisement

দীর্ঘদিন আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন সাবেক বিচারপতি গোলাম রাব্বানী। ১৯৯২ সাল থেকে তিনি বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ২০১২ সালে বিচারপতির দায়িত্ব থেকে তিনি অবসরে যান। 

আইন পেশার পাশাপাশি লেখালেখিও করেছেন গোলাম রাব্বানী। আইনের ওপর বেশ কিছু বই লিখেছেন তিনি। তার লেখা বইয়ের মধ্যে সিপিসি অন্যতম, যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়ে থাকে। এছাড়া মুক্তিযুদ্ধ এবং ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বিচারপতি
লিংক সফলভাবে কপি হয়েছে!