[ আইন-আদালত ]
যুবদলের সাধারণ সম্পাদক মুন্না রিমান্ডে
ফাইল ফটো
নাশকতার এক মামলায় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
যুবদল নেতা মুন্নাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ডের আদেশ দেন।
.png)
২০২২ সালে পুলিশের কাজে বাধা দেওয়া ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করার অভিযোগে রামপুরা থানায় তার বিরুদ্ধে মামলা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এমআরকে/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!