[ আইন-আদালত ]
কোটি টাকার আইসসহ গ্রেফতার
সংগীতশিল্পী এনামুল কবির রিমান্ডে
সংগীতশিল্পী এনামুল কবির
ভয়ঙ্কর মাদক আইসসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কবির ওরফে রিবেলের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, একইদিন সকালে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া থেকে সংগীতশিল্পী এনামুল কবিরকে গ্রেফতার করে পুলিশ। সে সময় তার কাছ থেকে এক কেজি আইস উদ্ধার করা হয়, যার বাজারমূল্য এক কোটি টাকা।
.png)
এ ঘটনায় রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!