ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত আরো ১০ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৭, ১৩ জানুয়ারি ২০২৩
ডেঙ্গু আক্রান্ত আরো ১০ জন হাসপাতালে
ফাইল ফটো

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো ১২৭ জনে। একই সময়ে মৃত্যু হয়েছে আরো একজনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুইজনে।

শুক্রবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা চারজন ও ঢাকার বাইরের ছয়জন।

Advertisement

চলতি বছরের ১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৩৭০ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৭৭ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৯৩ জন।

এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১২২ জন এবং ঢাকার বাইরের ১১৯ জন।

বিদায়ী বছর ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন সর্বোচ্চ ২৮১ জন। একই সঙ্গে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২২ সালে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু হয় জুলাই মাসে। সেসময় মারা যান নয়জন। আগস্টে ১১, সেপ্টেম্বরে ৩৪, অক্টোবরে ৮৬, নভেম্বরে ১১৩ ও বছরের শেষ মাস ডিসেম্বরে মারা যান ২৭ জন।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!