ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৫ বছরের জেল হতে পারে রিয়াল মাদ্রিদ কোচের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৮, ৬ মার্চ ২০২৪
৫ বছরের জেল হতে পারে রিয়াল মাদ্রিদ কোচের
ফাইল ছবি

কর ফাঁকি দেওয়ার অভিযোগে ৫ বছরের কারাদণ্ড হতে পারে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির। খবর গোল ডটকমের

ফুটবলভিত্তিক জনপ্রিয় এই সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৪-২০১৫ মৌসুমে রিয়ালে যোগ দেওয়ার প্রথম মেয়াদে ১ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে আনচেলত্তির বিরুদ্ধে। 

তারা আরো জানিয়েছে, এই অভিযোগে আনচেলত্তিকে ৪ বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়েছে প্রসিকিউটরের দপ্তর থেকে।

Advertisement

বলা হয়েছে, ২০১৪ সালে ৩ লাখ ৮৬ হাজার ৩৬১ ইউরো কর ফাঁকি দিয়েছেন আনচেলত্তি। পরের বছর এই ইতালিয়ান কোচ ফাঁকি দিয়েছেন ৬ লাখ ৭৫ হাজার ৭১৮ ইউরো।

ফুটবলের মাঠে আনচেলত্তির নেতৃত্বে দারুণ খেলছে রিয়াল মাদ্রিদ। যে কারণে ফুটবল পাড়ায় দিনে দিনে সুনাম বাড়ছে তার। এরই মধ্যে এমন ঘটনা আনচেলত্তির জন্য নিঃসন্দেহে বড় হোঁচট। যদিও এখনো চূড়ান্ত রায় আসেনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!