[ শিল্প ও সাহিত্য ]
শহরের পরিচয়
মূলঃ আলবেয়ার ক্যাম্যু (Albert Camus), উপন্যাস- দ্য প্লেগ (The Plague)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
“সম্ভবত একটা শহরকে পরিচিত করার সবচেয়ে সহজ উপায় হলো নিরূপণ করা যে, সেখানকার মানুষ কীভাবে কাজ করে, কীভাবে ভালোবাসে এবং কীভাবে মরে যায়। আমাদের এই ছোট্ট শহরে (আমি অবাক হয়ে ভাবি যে এটা কি কোনো জলবায়ুর প্রভাব?) এই তিনটা বিষয়ই মোটামুটিভাবে একই প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়ে থাকে, একই ধরনের জ্বরাক্রান্ত অথচ অমনোযোগীভাবে।
সত্য হলো এই শহরের সবাই পরিশ্রান্ত এবং তারা নিজেদের ব্যস্ত রাখে শুধুই অভ্যাসের চর্চায়। আমাদের শহরের নাগরিকরা কঠোর পরিশ্রম করে থাকে, তবে তা কেবলমাত্র ধনী হওয়ার উদ্দেশ্যে। তাদের প্রধান আগ্রহের ক্ষেত্র হলো বাণিজ্য এবং জীবনের প্রধান লক্ষ্য হলো তাদের ভাষায় ‘ব্যবসা করা’।”
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!