ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এসএসসিতে ফেল, ঘরে মিলল কিশোরের ঝুলন্ত লাশ

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১, ৩১ ডিসেম্বর ২০২১
এসএসসিতে ফেল, ঘরে মিলল কিশোরের ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় পাস না করায় মো. রাশেদুল ইসলাম টিটু নামে এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় ঘটনাটি ঘটেছে। 

মৃত টিটু ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। সে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। 

পরিবার জানিয়েছে, টিটু পদার্থ বিজ্ঞানে অকৃতকার্য হয়। এরপর দুপুর ১২টার দিকে ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে রশি বেঁধে ফাঁস নেয়। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। 

Advertisement

ধামরাই থানার এসআই সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে গিয়ে রাশেদুলের লাশ দেখতে পাই। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আরো পড়ুন: ধানক্ষেতে অবতরণ করলো হেলিকপ্টার

এর আগে চলন্ত সিএনজিচালিত অটোরিকশার ওপর বিদ্যুতের খুঁটি পড়ে ইমরুল হাসান নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক আহত হয়েছেন। গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের সাটুরিয়া-কাওয়ালীপাড়া আঞ্চলিক সড়কের বিডি ফুড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরুল আমতা ইউনিয়নের শিয়োলুপাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। আহত হয়েছেন অটোরিকশা চালক মোহাম্মদ মিজানুর রহমান। মিজানুরকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ধামরাইয়ের কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!