ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ৪৯ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৫, ১৯ জানুয়ারি ২০২২
বগুড়ায় ৪৯ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪৯ লিটার চোলাই মদসহ সজিব হরিজন নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

বুধবার দুপুরে সদরের রহমান নগর এলাকা থেকে তাকে মদসহ গ্রেফতার করা হয়। সজিব সদরের চকসূত্রাপুর কলোনী এলাকার বাসিন্দা। তার বাবার নাম সংসার হরিজন।

এ তথ্য নিশ্চিত করে বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদসহ সজিবকে গ্রেফতার করা হয়। সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্ততি চলছে।

Advertisement

তিনি আরও জানান, মাদকবিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

আরো পড়ুন: নরসিংদীতে পিস্তল-গুলিসহ যুবক আটক

এর আগে, গত ৩ জানুয়ারি বগুড়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৭৯ ট্যাপেন্টাডল যৌন উত্তেজক ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদেরকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। গত রোববার রাত ৯টার দিকে বগুড়া আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকা থেকে ৭৯ ট্যাপেন্টাডলসহ লিটন মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়।

এদিন রাত পৌনে ৮টার দিকে একই উপজেলার পুশিন্দা হিন্দুপাড়া গ্রামে আরেক অভিযানে ৩০০ ট্যাপেন্টাডলসহ দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের কাছে থাকা মুঠোফোন ও টাকা উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!