[ দেশজুড়ে ]
বাড়ির পাশের গর্তে ভেসে উঠলো শিশু জিহানের মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরের গাংনী উপজেলায় বাড়ির পাশের একটি গর্তের পানি থেকে দেড় বয়সী শিশু জিহান হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালের দিকে খেলতে গিয়ে গর্তের পানিতে মারা যায় বলে ধারণা করছেন পরিবারের লোকজন।
মৃত শিশু জিহান গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শালদহ গ্রামের জিনারুল ইসলামের ছেলে।
আরো পড়ুন: অবশেষে ৩০ বছর পর ৩০ কেজির হাত থেকে মুক্তি পেলেন লতিফ
.png)
জিহানের বাবা জিনারুল ইসলামের বরাতে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সকালের দিকে শিশু জিহান বাড়ির ভেতর খেলছিল। হঠাৎ সে নিখোঁজ হয়ে পড়লে বাড়ির আশপাশে খোঁজা হয়। একপর্যায়ে দুপুরে বাড়ির পাশের একটি গর্তে তার মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা।
ওসি আরো জানান, জিহান খেলার সময় অসাবধানবশত গর্তে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন তার পিতা জিনারুল ইসলাম।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!