ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জেলা পরিষদের ৫০ লাখ টাকা আত্মসাৎ, সাবেক প্রধান সহকারী কারাগারে

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ১০ ফেব্রুয়ারি ২০২২
জেলা পরিষদের ৫০ লাখ টাকা আত্মসাৎ, সাবেক প্রধান সহকারী কারাগারে
অভিযুক্ত মিজানুর রহমান

খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। সিডিউল বিক্রি, খেয়াঘাটের ইজারা ও ভ্রমণ ভাতা বাবদ প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার দুপুরে মহানগর বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক)’র আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, অর্থ আত্মসাতের ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মামলা করেন। মামলা নং-৩/২০২০। ২০১২-১৩ থেকে ২০১৫-১৬ অর্থবছরে মিজানুর রহমান দরপত্র সিডিউল বিক্রি, ইজারা বাবদ খাস আদায় ও অননুমোদিত ভ্রমণ ভাতা বাবদ প্রায় ৫৯ লাখ ৩৪ হাজার টাকা আত্মসাৎ করেন। তদন্তে তার বিরুদ্ধে আরো প্রায় এক কোটি টাকা আত্মসাতের বিভিন্ন তথ্য পাওয়া গেছে।

Advertisement

এর আগে ২০২০ সালে ১৩ ফেব্রুয়ারি সরকারি টাকা কোষাগারে জমা না দেওয়ায় মিজানকে গ্রেফতার করে দুদক। এরপর পাওনা টাকা পরিষদের সময় চেয়ে হাইকোর্ট থেকে তিনি জামিন নেন। এদিকে আত্মসাত ঘটনায় তদন্ত শুরু হলে তিনি দুই কিস্তিতে জেলা পরিষদের কোষাগারে ১৩ লাখ টাকা ফেরৎ দেয়। তবে অর্থ আত্মসাতের ঘটনা প্রমানিত হলে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর জেলা পরিষদ থেকে তাকে বরখাস্ত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!