পুলিশ অভিযান চালিয়ে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার আক্তার মিয়ার বাড়ি থেকে গত ১৫ জানুয়ারি গরু দুটিকে উদ্ধার করে। গরু দুটির প্রকৃত মালিক আজও পাওয়া যায়নি। উদ্ধারের দীর্ঘদিন অতিবাহিত হলেও এর প্রকৃত মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না।
পুলিশ জানায়, সম্প্রতি নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বেশকিছু গরু চুরি হয়ে যায়। বিশেষ করে গত ২৬ ডিসেম্বর উপজেলার গাগলাজানি গ্রামের তিন কৃষকের গোয়াল থেকে দেশি বিদেশি উন্নত জাতের ১০টি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র। ফলে চুরি হয়ে যাওয়া গরু উদ্ধার এবং চোরচক্রকে ধরতে নালিতাবাড়ী থানা পুলিশ দেশের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।
.png)
একপর্যায়ে গত ১৫ জানুয়ারি টাঙ্গাইল জেলার ভূয়াপুর এলাকা থেকে চোরাই গরুসহ আন্তঃজেলা গরু চোরচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করে। পরে চুরি হয়ে যাওয়া গরু মালিকদের আহবান করা হলে উদ্ধারকৃত দুটি গরুর প্রকৃত মালিক আজো পাওয়া যায়নি। তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ঈমান আলী আদালতের নির্দেশনা অনুযায়ী তা থানা হেফাজতে রেখে লালন পালন করছেন।
নালিতাবাড়ী থানার উপপরির্দশক (এসআই) ঈমান আলী জানান, লাল-কালচে রঙের একটি চার দাঁতাল ষাঁড় এবং লাল-কালচে একটি আদাঁতাল ষাঁড় যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। বর্তমানে মালিক খোঁজে না পাওয়ায় ষাঁড় দুটি থানা হেফাজতে রয়েছে। প্রকৃত মালিককে উপযুক্ত প্রমাণ দিয়ে তা নিতে অনুরোধ করা হয়েছে।