ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫১০ কেজি রড কম, ট্রাকশ্রমিক-মালিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০২২
৫১০ কেজি রড কম, ট্রাকশ্রমিক-মালিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
ছবি : ডেইলি বাংলাদেশ

গাইবান্ধায় চুরির অপবাদে দুই পরিবহন শ্রমিক ও ট্রাক মালিককে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারপিট করেছে এক ব্যবসায়ী ও তার লোকজন। ঘটনার ৮ ঘণ্টা পর ৯৯৯ ফোন পেয়ে সদর থানা পুলিশ শহরের ভিএইড রোডের শরিফ ট্রেডার্স থেকে তাদের উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করেছে।

থানায় অভিযোগ সুত্রে জানা যায়, রোববার দুপুরে শহরের ভিএইড রোডের শরিফ ট্রেডার্সের রডবোঝাই ট্রাক নিয়ে আসে রংপুর মিঠাপুকুর এলাকার ড্রাইভার হাফিজুর রহমান ও হেলপার সেকেন্দার আলী। এ সময় ৫১০ কেজি কম হওয়ায় তাদের টাকার জন্য চাপ দেয় শরিফ ট্রেডার্সের মালিক। বাধ্য হয়ে বাড়িতে মোবাইলে যোগাযোগ করলে মোবাইলে ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করে। ক্ষতিপুরণ দেওয়ার পরও ড্রাইভার ও চালককে গোডাউনে আটক করে মধ্যযুগীয় কায়দায় মারপিট করে মিঠু হাজি, ম্যানেজার লাভলু ও কর্মচারী রায়হানসহ ৫ থেকে ৭ জন। খবর পেয়ে ট্রাকের মালিক মামুনুর রশিদ বকুল তাদের উদ্ধার করতে এলে তাকেও মারপিট করে আটক রাখা হয়।

পরে কৌশলে ৯৯৯ ফোন দিলে গুরুতর আহত অবস্থায় ৮ ঘণ্টা পর রাত ১০টায় শরিফ ট্রেডার্সের গোডাউন থেকে তাদের উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

Advertisement

গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, ৯৯৯ এ সংবাদের ভিত্তিতে শহরের ভিএইড রোডের শরিফ ট্রেডার্স থেকে দুই পরিবহন শ্রমিক ও ট্রাক মালিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!