ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২২
৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু
মৃত ভাইদের বাড়িতে স্বজন ও প্রতিবেশীর ভিড়

নরসিংদীর পলাশে ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে ৪ ঘণ্টা পর বড় ভাইও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বৃহস্পতিবার রাতে ঐ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। একই রাতে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃতরা হলেন- ঐ গ্রামের এমদাদ আলী ভূঁইয়ার দুই ছেলে করিম ভূঁইয়া ও সানাউল্লাহ ভূঁইয়া।

পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে এমদাদ আলী ভূঁইয়ার ছোট ছেলে সানাউল্লাহ ভূঁইয়ার মৃত্যু হয়। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শোনার ৪ ঘণ্টা পর রাত ১টার দিকে শোক সইতে না পেরে সানাউল্লাহর বড় ভাই করিম ভূঁইয়া মারা যান।

Advertisement

খবর পেয়ে শুক্রবার সকালে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন দুই ভাইয়ের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। শুক্রবার বাদ জুমা দুই ভাইয়ের জানাজা ও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স্বজনরা জানান, ছোট ভাই সানাউল্লাহ ভূঁইয়া বাড়ির পাশেই একটি জুটমিলে চাকরি করতেন আর বড় ভাই করিম ভূঁইয়া নিজ এলাকায় কাঠ মিস্ত্রির কাজ করতেন। দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড মিল ও ভালোবাসা ছিল।

বৃহস্পতিবার রাতে সানাউল্লাহ ভূঁইয়া রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। এদিকে বড় ভাই করিম ভূঁইয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে রাত ১টার দিকে মারা যান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!