শনিবার সকালে বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে তাকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আটক ইসমাইল হাটহাজারী উপজেলার মিরেরহাট এলাকার বাসিন্দা। তিনি সিভিল অ্যাভিয়েশনের ট্রলিম্যান বলে জানা গেছে।
বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, সকাল ১০টার দিকে বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে চারটি সোনার বারসহ ট্রলিম্যান ইসমাইলকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোনার বারগুলোর বাজারমূল্য আনুমানিক ৩২ লাখ টাকা। সকালে বেশ কয়েকটি ফ্লাইট এসেছিল। কোনো ফ্লাইটের যাত্রী তাকে বাহক হিসেবে এসব দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন ফ্লাইটে বারগুলো এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
.png)