ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

চাঁদাবাজির মামলায় ঢাবির সাবেক শিক্ষার্থী রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৭, ১৯ জানুয়ারি ২০২২
চাঁদাবাজির মামলায় ঢাবির সাবেক শিক্ষার্থী রিমান্ডে 
আল-আমিন

চাঁদাবাজির মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-১৫ সেশনে ফিন্যান্স বিভাগের সাবেক শিক্ষার্থী আল-আমিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আসামি আল-আমিনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার তিনদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

Advertisement

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হলের ১০২নং কক্ষ থেকে ছাত্রলীগ নেতা আল আমিন খানকে আটক করা হয়।

জানা যায়, আল আমিন খান ২০১৪-১৫ সেশনে ফিন্যান্স বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন। ২০১৫-১৬ সেশনে প্রথম বর্ষে পুনঃভর্তি হন। পরবর্তীতে ২০১৬-১৭ সেশনে পুনঃভর্তির আবেদন করলেও ভর্তি হয়নি। বর্তমানে তার ছাত্রত্ব নেই এবং অবৈভাবে সূর্যসেন হলের ১০২নং কক্ষে বসবাস করতেন। বিভিন্ন সময়ে হলের দোকানদারদের পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রিমান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!