সোমবার ঢাকা মহানগর হাকিম মো. রশিদুল আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন আসামি লেসেডি মোলাপিসিকে আদালতে হাজির করা হয়। এরপর বিমানবন্দরে থানায় দায়ের করা মামলায় দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম।
আরো পড়ুন>নির্বাচন কমিশন গঠনের বিলে দুই পরিবর্তনের সুপারিশ
.png)
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তবে এ সময় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এর আগে, রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা। ওই যাত্রী দোহা থেকে কাতার এয়ারলাইন্স যোগে বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তাকে আটক দেখানো হয়। ঐ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।