ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

চেক ডিজঅনার মামলায় সাকিবের বিরুদ্ধে সমন জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৬, ১৮ ডিসেম্বর ২০২৪
চেক ডিজঅনার মামলায় সাকিবের বিরুদ্ধে সমন জারি
সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান- ফাইল ফটো

ঢাকার মেট্রোপলিটন আদালত আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন।

বুধবার দুপুরে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন। 

সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগম।

Advertisement

মামলার নথি থেকে জানা গেছে, সাকিবসহ ৪ আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয় ১৫ ডিসেম্বর। ১৮ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়েছে। 

এ আদেশের মাধ্যমে সাকিবসহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেছেন।

সাকিব আল হাসান সম্প্রতি একটি হত্যা মামলায় আসামি হওয়ার অভিযোগেও আলোচনা এসেছেন। জুলাই মাসের অভ্যুত্থানে দায়ের করা এই মামলায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব আল হাসানও অভিযুক্ত হয়েছেন। 

এছাড়া, তার বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজির অভিযোগও রয়েছে, যার জন্য অতিরিক্ত জরিমানা হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেয়া সাকিব এখনো ওয়ানডে ক্রিকেটে খেলে যাচ্ছেন এবং তিনি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র ওয়ানডে সিরিজে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!